বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
​আশুলিয়ায় ট্রাক ইউনিয়নের ‘পাল্টাপাল্টি’ কমিটি: বিভ্রান্তিতে সাধারণ শ্রমিকরা আশুলিয়ার বাইপাইল এলাকা ফুটপাত দখলমুক্ত করতে থানা শ্রমিক দলের উচ্ছেদ অভিযান আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে শ্রমিক দলের উচ্ছেদ অভিযান আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে শ্রমিক দলের উচ্ছেদ অভিযান ধামসোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মেম্বার হিসেবে সুরুজ মিয়াকে দেখতে চায় এলাকাবাসী আশুলিয়ায় সেনাবাহিনী ও যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ককটেল উদ্ধার জাহাঙ্গীর মন্ডলসহ তিনজন গ্রেপ্তার ​ধামসোনায় শ্রমিক দলের পথসভা: ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত গোচারটেক ​শ্রীপুরে যুবদল নেতার ওপর অতর্কিত হামলা: আহত ৩, একজনের অবস্থা আশঙ্কাজনক ধামসোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে গণসংযোগ, দোয়া মাহফিল ও অফিস উদ্বোধন ধামসোনায় ডাঃ সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও নেমপ্লেট বিতরণ

চাঁদাবাজি হবে না, আইজিপি-শাজাহান খানের সামনে কথা দিলেন নেতারা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১২৬ বার পড়া হয়েছে

পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে একমত পোষণ করেছেন পরিবহন শ্রমিক নেতারা।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা ঐকমত্যে পৌঁছেন।

সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাজাহান খান উপস্থিত ছিলেন।

সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক-শ্রমিক সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আইজিপি। তিনি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

সব মেট্রোপলিটন কমিশনার এবং রেঞ্জ ডিআইজিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। তাদের সভায় আলোচিত বিষয়সমূহ প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করেন আইজিপি।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সাদেকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102