মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশের সাথে ‘শুটার বাপ্পি’র গোলাগুলি, নারীকে জিম্মি করে চম্পট আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৫ কেজির বেশি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১ জন পলাতক আশুলিয়ায় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড় ধসে পড়লো ঘরের ওপর, মুহূর্তেই প্রাণ গেল ছোট্ট লামিয়ার এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর আশুলিয়া থানার শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাংগঠনিক সম্পাদক আনসার আলী নেতৃত্বে কাজ করছে শ্রমিক দল গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ট্রাকচাপায় তিন কিশোর–তরুণ নিহত বাইপাইলে যানজট নিরসন কমিটির অফিস উদ্বোধন; অতিরিক্ত ভাড়া না নিতে সালাউদ্দিন বাবুর কঠোর নির্দেশনা টোকাই সিয়ামের নিয়ন্ত্রণে গাজীরচট – কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে নাজেহাল মানুষ আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ সর্বস্তরের অভিনন্দন!

ধামসোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে গণসংযোগ, দোয়া মাহফিল ও অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাইচাবাড়ি, নবার টেক, কালার টেক ও পলাশবাড়ী এলাকায় গণসংযোগ, দোয়া মাহফিল এবং কার্যালয় উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করেন ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা মো. মাসুদ।

এ উপলক্ষে আয়োজিত গণসংযোগে স্থানীয় শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির শুরুতে দোয়া মাহফিলের মাধ্যমে দেশ, জাতি ও দলের নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করা হয়।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণে কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দল নেতা মো. মাসুদ বলেন, “শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা ধানের শীষের পক্ষে কাজ করছি। এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষায় আমাদের এই গণসংযোগ চলমান থাকবে।”
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতেও ধামসোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102