সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মাদক ও ‘হানি ট্র্যাপ’ চক্রের সঙ্গে এসআই জোহরুলের যোগসাজশের অভিযোগ, ৯৯৯-এর পরও অভিযুক্তদের ‘সহায়তা’! আশুলিয়ায় পুলিশের সাথে ‘শুটার বাপ্পি’র গোলাগুলি, নারীকে জিম্মি করে চম্পট আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৫ কেজির বেশি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১ জন পলাতক আশুলিয়ায় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড় ধসে পড়লো ঘরের ওপর, মুহূর্তেই প্রাণ গেল ছোট্ট লামিয়ার এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর আশুলিয়া থানার শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাংগঠনিক সম্পাদক আনসার আলী নেতৃত্বে কাজ করছে শ্রমিক দল গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ট্রাকচাপায় তিন কিশোর–তরুণ নিহত বাইপাইলে যানজট নিরসন কমিটির অফিস উদ্বোধন; অতিরিক্ত ভাড়া না নিতে সালাউদ্দিন বাবুর কঠোর নির্দেশনা টোকাই সিয়ামের নিয়ন্ত্রণে গাজীরচট – কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে নাজেহাল মানুষ

আশুলিয়ার বাইপাইল এলাকা ফুটপাত দখলমুক্ত করতে থানা শ্রমিক দলের উচ্ছেদ অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের ফুটপাত দখল ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে আশুলিয়া থানা শ্রমিক দল। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট, ভ্রাম্যমাণ স্টল ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

 

স্থানীয়দের অভিযোগ, বাইপাইল স্ট্যান্ড ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, গার্মেন্টস কর্মী ও শ্রমজীবী মানুষকে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছিল। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছিল তীব্র যানজট ও দুর্ঘটনার আশঙ্কা।

এ প্রেক্ষাপটে জনভোগান্তি কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নামে শ্রমিক দলের নেতাকর্মীরা। অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ। এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আনসারুল ইসলাম এবং ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের কার্যকরী সভাপতি মো: সুরুজ মিয়া সহ স্থানীয় নেতাকর্মীরা।

 

অভিযান চলাকালে ফুটপাতের ওপর স্থাপিত টং দোকান, অস্থায়ী চায়ের স্টল ও বিভিন্ন সামগ্রীর অগোছালো প্রদর্শনী সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্টদের নির্দিষ্ট সীমানার ভেতরে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

অভিযানস্থলে বক্তব্য দিতে গিয়ে সভাপতি আবিদুর রহমান পাষাণ বলেন, সাধারণ মানুষের চলাচলের পথ দখল করে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না। বাইপাইল স্ট্যান্ডকে শৃঙ্খলার মধ্যে আনতে এবং শ্রমিক ও পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্যান্য নেতারা বলেন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত থাকলে যানজট অনেকাংশে কমবে, দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে। তারা স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

 

অভিযানের পর ফুটপাত ফাঁকা হওয়ায় পথচারীদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। কয়েকজন যাত্রী বলেন, আগে হাঁটার জায়গা না থাকায় সড়কে নেমে চলতে হতো। এখন অন্তত কিছুটা স্বাভাবিকভাবে চলাচল করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারাও উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

 

তবে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী জীবিকার বি

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102