মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশের সাথে ‘শুটার বাপ্পি’র গোলাগুলি, নারীকে জিম্মি করে চম্পট আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৫ কেজির বেশি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১ জন পলাতক আশুলিয়ায় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড় ধসে পড়লো ঘরের ওপর, মুহূর্তেই প্রাণ গেল ছোট্ট লামিয়ার এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর আশুলিয়া থানার শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাংগঠনিক সম্পাদক আনসার আলী নেতৃত্বে কাজ করছে শ্রমিক দল গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ট্রাকচাপায় তিন কিশোর–তরুণ নিহত বাইপাইলে যানজট নিরসন কমিটির অফিস উদ্বোধন; অতিরিক্ত ভাড়া না নিতে সালাউদ্দিন বাবুর কঠোর নির্দেশনা টোকাই সিয়ামের নিয়ন্ত্রণে গাজীরচট – কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে নাজেহাল মানুষ আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ সর্বস্তরের অভিনন্দন!

আশুলিয়ায় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইন, ৩০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ রবিবার (১২ জুলাই) ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— ঢাকা জেলার ধামরাই থানার ছয়বাড়িয়া গ্রামের (বর্তমানে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার ভাড়াটিয়া) মৃত জালাল হোসেনের ছেলে মোঃ জিম (২০), আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার মৃত শামছুল হকের ছেলে সাকিব হোসেন (২২) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নয়নপুর গ্রামের (বর্তমানে আশুলিয়ার মধ্য গাজিরচটের বাসিন্দা) মোঃ জাহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬)।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ মুত্তালিব ও পুলিশের একটি দল গতকাল বিকেলে মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালায়। এ সময় ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ১০ গ্রাম (১০০ পুড়িয়া) হেরোইন, ৯ হাজার টাকা মূল্যের ৩০ পিস ইয়াবা এবং ১৫ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ নং আসামী জিমের বিরুদ্ধে আগে থেকেই ৩টি মাদক মামলা এবং ২ নং আসামী সাকিবের বিরুদ্ধে ১টি ছিনতাই মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102