সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মাদক ও ‘হানি ট্র্যাপ’ চক্রের সঙ্গে এসআই জোহরুলের যোগসাজশের অভিযোগ, ৯৯৯-এর পরও অভিযুক্তদের ‘সহায়তা’! আশুলিয়ায় পুলিশের সাথে ‘শুটার বাপ্পি’র গোলাগুলি, নারীকে জিম্মি করে চম্পট আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৫ কেজির বেশি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১ জন পলাতক আশুলিয়ায় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড় ধসে পড়লো ঘরের ওপর, মুহূর্তেই প্রাণ গেল ছোট্ট লামিয়ার এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর আশুলিয়া থানার শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাংগঠনিক সম্পাদক আনসার আলী নেতৃত্বে কাজ করছে শ্রমিক দল গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ট্রাকচাপায় তিন কিশোর–তরুণ নিহত বাইপাইলে যানজট নিরসন কমিটির অফিস উদ্বোধন; অতিরিক্ত ভাড়া না নিতে সালাউদ্দিন বাবুর কঠোর নির্দেশনা টোকাই সিয়ামের নিয়ন্ত্রণে গাজীরচট – কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে নাজেহাল মানুষ

আশুলিয়ায় সেনাবাহিনী ও যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ককটেল উদ্ধার জাহাঙ্গীর মন্ডলসহ তিনজন গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

 আশুলিয়ায় সেনাবাহিনী ও যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাবেক ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডলসহ তিনজনকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একাধিক ককটেল ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর মন্ডল স্থানীয় যুবদলের একজন নেতা বলে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল। সম্ভাব্য সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, আশুলিয়াসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102