মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশের সাথে ‘শুটার বাপ্পি’র গোলাগুলি, নারীকে জিম্মি করে চম্পট আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৫ কেজির বেশি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১ জন পলাতক আশুলিয়ায় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড় ধসে পড়লো ঘরের ওপর, মুহূর্তেই প্রাণ গেল ছোট্ট লামিয়ার এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর আশুলিয়া থানার শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাংগঠনিক সম্পাদক আনসার আলী নেতৃত্বে কাজ করছে শ্রমিক দল গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ট্রাকচাপায় তিন কিশোর–তরুণ নিহত বাইপাইলে যানজট নিরসন কমিটির অফিস উদ্বোধন; অতিরিক্ত ভাড়া না নিতে সালাউদ্দিন বাবুর কঠোর নির্দেশনা টোকাই সিয়ামের নিয়ন্ত্রণে গাজীরচট – কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে নাজেহাল মানুষ আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ সর্বস্তরের অভিনন্দন!

টোকাই সিয়ামের নিয়ন্ত্রণে গাজীরচট – কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে নাজেহাল মানুষ

পারভেজ খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ার গাজীরচট, দুই সতীনের পুকুরপাড় এলাকা বর্তমানে এক ভয়ঙ্কর ত্রাসের জনপদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সোহাগ নামের এক ব্যক্তি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় লুটপাট, দখল ও সন্ত্রাসের এক অঘোষিত সাম্রাজ্য গড়ে তুলেছেন।

স্থানীয় সূত্র জানায়, বিগত এক দশক ধরে একই অফিসে অবস্থান করতেন যুবলীগ নেতা কবির। চলতি বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে আত্মগোপনে চলে যান কবির। এরপরই রাজনৈতিক পরিচয় বদলে তার ভাই সোহাগ নিজেকে বিএনপি নেতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু করেন।

অভিযোগ রয়েছে, সোহাগের প্রত্যক্ষ মদদে তার ভাগিনা সিয়াম, যাকে স্থানীয়রা ‘টোকাই সিয়াম’ নামে চেনে, এলাকায় একাধিক কিশোর গ্যাং পরিচালনা করছে। এই গ্যাংগুলো নিয়মিতভাবে জড়িত রয়েছে জুয়া, মাদক ব্যবসা, ছিনতাই, লুটপাট এবং অবৈধ দখল বাণিজ্যে।

অনুসন্ধানে আরও উঠে এসেছে, টোকাই সিয়াম অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে নিজেকে ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে। রাজনৈতিক পরিচয় বদলের এই কৌশলকে ব্যবহার করে সে এবং তার বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি স্থানীয়দের।

এলাকাবাসীর অভিযোগ, সিয়াম বাহিনীর বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। ভয়ের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হন না, তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানিয়েছেন, “ওদের অত্যাচার এখন সীমা ছাড়িয়ে গেছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি প্রতিনিয়ত।”

স্থানীয়দের দাবি, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই কিশোর গ্যাং ও তাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102