মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশের সাথে ‘শুটার বাপ্পি’র গোলাগুলি, নারীকে জিম্মি করে চম্পট আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৫ কেজির বেশি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১ জন পলাতক আশুলিয়ায় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড় ধসে পড়লো ঘরের ওপর, মুহূর্তেই প্রাণ গেল ছোট্ট লামিয়ার এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর আশুলিয়া থানার শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাংগঠনিক সম্পাদক আনসার আলী নেতৃত্বে কাজ করছে শ্রমিক দল গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ট্রাকচাপায় তিন কিশোর–তরুণ নিহত বাইপাইলে যানজট নিরসন কমিটির অফিস উদ্বোধন; অতিরিক্ত ভাড়া না নিতে সালাউদ্দিন বাবুর কঠোর নির্দেশনা টোকাই সিয়ামের নিয়ন্ত্রণে গাজীরচট – কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে নাজেহাল মানুষ আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ সর্বস্তরের অভিনন্দন!

আশুলিয়ায় পুলিশের সাথে ‘শুটার বাপ্পি’র গোলাগুলি, নারীকে জিম্মি করে চম্পট

সাভার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের আশুলিয়ায় সাড়াশি অভিযানের মুখে এক নারীকে জিম্মি করে চম্পট দিয়েছে পুলিশের খাতায় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’। গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে বাপ্পি ও তার সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। তবে জিম্মি থাকা নারীর জীবন রক্ষার্থে পুলিশ সতর্ক অবস্থান নিলে কৌশলে সটকে পড়ে বাপ্পি।

 

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামগড়া শরীফ মার্কেটের পঞ্চম তলায় এক ব্যক্তিকে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী জিম্মি করে রেখেছে—এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চৌধুরী প্লাজার একটি ভবনে আত্মগোপন করা শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি ও তার বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে হঠাৎ গুলি চালাতে শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের বাঁচাতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

 

একপর্যায়ে কোণঠাসা হয়ে পড়ে জিম্মি নাটকের আশ্রয় নেয় বাপ্পি। ভবন থেকে পালানোর পথ সুগম করতে সে স্থানীয় এক নারীকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। জিম্মি নারীর চরম প্রাণহানির ঝুঁকির কথা বিবেচনা করে চরম সংযম প্রদর্শন করে পুলিশ। আর এই সুযোগ কাজে লাগিয়ে ওই নারীকে ঢাল হিসেবে ব্যবহার করে দুপুর ১২টার দিকে সহযোগীদের নিয়ে দ্রুত সটকে পড়ে সে।

 

ঘটনার বিস্তারিত জানিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি ও তার সঙ্গীদের অবস্থানের তথ্যে আমরা জামগড়ার চৌধুরী প্লাজায় অভিযান পরিচালনা করি। অভিযানের সময় বাপ্পি এক নারীকে জিম্মি করে ফেলে। আমরা যদি তখন কঠোর অ্যাকশনে যেতাম বা তাকে আটকের জন্য সরাসরি গুলি চালাতাম, তবে ওই সাধারণ নারীর জীবন বিপন্ন হতে পারত। শুধু তার নিরাপত্তার কথা চিন্তা করেই আমরা সর্বোচ্চ সংযত ছিলাম।”

 

তিনি আরও জানান, বাপ্পি ও তার সহযোগীরা পালানোর সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং পুলিশও আত্মরক্ষায় পালটা জবাব দেয়। শেষ পর্যন্ত নারীকে জিম্মি করেই সে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এদিকে, ঢাকা জেলা পুলিশের (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক) মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে না পারলেও পুরো এলাকা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পালিয়ে যাওয়া শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে আশুলিয়াসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু হয়েছে।

 

এ ঘটনায় জামগড়া ও তার আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102