মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশের সাথে ‘শুটার বাপ্পি’র গোলাগুলি, নারীকে জিম্মি করে চম্পট আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৫ কেজির বেশি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১ জন পলাতক আশুলিয়ায় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড় ধসে পড়লো ঘরের ওপর, মুহূর্তেই প্রাণ গেল ছোট্ট লামিয়ার এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর আশুলিয়া থানার শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাংগঠনিক সম্পাদক আনসার আলী নেতৃত্বে কাজ করছে শ্রমিক দল গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ট্রাকচাপায় তিন কিশোর–তরুণ নিহত বাইপাইলে যানজট নিরসন কমিটির অফিস উদ্বোধন; অতিরিক্ত ভাড়া না নিতে সালাউদ্দিন বাবুর কঠোর নির্দেশনা টোকাই সিয়ামের নিয়ন্ত্রণে গাজীরচট – কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে নাজেহাল মানুষ আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ সর্বস্তরের অভিনন্দন!

​ধামসোনায় শ্রমিক দলের পথসভা: ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত গোচারটেক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

 আশুলিয়া | ০২ ফেব্রুয়ারি, ২০২৬
​আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোচারটেক (লালমাঠ) এলাকায় আজ এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক দুইবারের সফল সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ধামসোনা ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল গফুর মিয়া,
​সকাল থেকেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে গোচারটেক এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো লালমাঠ প্রাঙ্গণ।
​আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু  ও স্থানীয় ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
​প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনদুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি বলেন:
​”শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। অথচ আজ সাধারণ মেহনতি মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ধামসোনার এই মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। অতীতে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সেবার চেষ্টা করেছি, আগামীতেও আপনাদের অধিকার আদায়ে আমি রাজপথে থাকব।”
​তিনি আরও বলেন, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসাই তার রাজনৈতিক জীবনের প্রধান শক্তি বলে তিনি উল্লেখ করেন।
​স্থানীয় নেতৃবৃন্দের সংহতি
​আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ তার বক্তব্যে বলেন, “পাষাণের মতো শক্ত মনোবল নিয়ে আমাদের কর্মীরা মাঠে আছে। ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের নেতৃত্বে আশুলিয়ার শ্রমিক দল আজ যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ।”
​সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনছারুল ইসলাম বলেন, “আশুলিয়ার প্রতিটি অলিতে-গলিতে ধানের শীষের জোয়ার এসেছে। সাধারণ মানুষ আজ মুক্তি চায়, শান্তি চায়।”
​অনুষ্ঠানে অতিথি বিন্দু  ডক্টর দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে আগামী ১২ তারিখে সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট  ও দোয়া চেয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102