মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশের সাথে ‘শুটার বাপ্পি’র গোলাগুলি, নারীকে জিম্মি করে চম্পট আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৫ কেজির বেশি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১ জন পলাতক আশুলিয়ায় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড় ধসে পড়লো ঘরের ওপর, মুহূর্তেই প্রাণ গেল ছোট্ট লামিয়ার এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর আশুলিয়া থানার শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাংগঠনিক সম্পাদক আনসার আলী নেতৃত্বে কাজ করছে শ্রমিক দল গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ট্রাকচাপায় তিন কিশোর–তরুণ নিহত বাইপাইলে যানজট নিরসন কমিটির অফিস উদ্বোধন; অতিরিক্ত ভাড়া না নিতে সালাউদ্দিন বাবুর কঠোর নির্দেশনা টোকাই সিয়ামের নিয়ন্ত্রণে গাজীরচট – কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে নাজেহাল মানুষ আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ সর্বস্তরের অভিনন্দন!

শিমুলিয়ায় সালাউদ্দিন বাবুর পক্ষে শ্রমিক দলের প্রচারণা: ধানের শীষে ভোট চাইলেন পাষাণ-ররিউল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

আশুলিয়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে আশুলিয়া থানা শ্রমিক দল।

রবিবার (২৫ জানুয়ারি) শিমুলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এই প্রচারণা চালানো হয়।

নেতৃত্বে ছিলেন যারা

আশুলিয়া থানা শ্রমিক দলের একঝাঁক নেতাকর্মী এই প্রচারণায় অংশ নেন। প্রচারণার মূল নেতৃত্বে ছিলেন:

আবিদুর রহমান পাষাণ: সভাপতি, আশুলিয়া থানা শ্রমিক দল।

রবিউল ইসলাম: সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা শ্রমিক দল।

মোঃ আনসারুল ইসলাম: সাংগঠনিক সম্পাদক, আশুলিয়া থানা শ্রমিক দল।

প্রচারণাকালে শ্রমিক দলের নেতৃবৃন্দ শিমুলিয়া ৭ নং ওয়ার্ডের স্থানীয় সাধারণ মানুষ ও শ্রমজীবী মানুষের দ্বারে দ্বারে যান। তারা ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর সালাম পৌঁছে দেন এবং এলাকার উন্নয়নে ধানের শীষ প্রতীকের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

প্রচারণা শেষে এক সংক্ষিপ্ত সভায় আবিদুর রহমান পাষাণ বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর বিকল্প নেই। আমরা আশাবাদী, শিমুলিয়াবাসী ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন।”

সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, “শ্রমিক জনতা আজ ঐক্যবদ্ধ। আমরা বিশ্বাস করি, ধানের শীষের বিজয় মানেই সাধারণ মানুষের বিজয়।”

প্রচারণায় স্থানীয় বিএনপি, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102