সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মাদক ও ‘হানি ট্র্যাপ’ চক্রের সঙ্গে এসআই জোহরুলের যোগসাজশের অভিযোগ, ৯৯৯-এর পরও অভিযুক্তদের ‘সহায়তা’! আশুলিয়ায় পুলিশের সাথে ‘শুটার বাপ্পি’র গোলাগুলি, নারীকে জিম্মি করে চম্পট আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৫ কেজির বেশি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১ জন পলাতক আশুলিয়ায় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড় ধসে পড়লো ঘরের ওপর, মুহূর্তেই প্রাণ গেল ছোট্ট লামিয়ার এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর আশুলিয়া থানার শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাংগঠনিক সম্পাদক আনসার আলী নেতৃত্বে কাজ করছে শ্রমিক দল গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ট্রাকচাপায় তিন কিশোর–তরুণ নিহত বাইপাইলে যানজট নিরসন কমিটির অফিস উদ্বোধন; অতিরিক্ত ভাড়া না নিতে সালাউদ্দিন বাবুর কঠোর নির্দেশনা টোকাই সিয়ামের নিয়ন্ত্রণে গাজীরচট – কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে নাজেহাল মানুষ

কালের কণ্ঠ ছাড়লেন ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২২০ বার পড়া হয়েছে

বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল দৈনিক কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদকের পদ ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার শেষবারের মত অফিস করেন তিনি।

 

ব্যক্তিগত কারণেই তিনি কালের কণ্ঠ ছেড়েছেন বলে জানা গেছে।

গত বছরের সেপ্টেম্বরে কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন মোস্তফা কামাল। এর আগে তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদক হিসেবে প্রায় ৮ বছর দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের মে মাসে মোস্তফা কামাল সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন কালের কণ্ঠে। ২০১০ সালের জানুয়ারি মাসেই দৈনিকটির উপ-সম্পাদক হিসেবে পদোন্নতি পান।

কালের কণ্ঠে যোগদানের আগে তিনি দৈনিক প্রথম আলোতে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে প্রথম আলোর জন্মলগ্ন থেকে তিনি দৈনিকটির কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন। ২০০৯ সালের মে মাস পর্যন্ত তিনি কূটনৈতিক বিটে দায়িত্ব পালনের পাশাপাশি চিফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102